সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে হত্যার ৪ ঘন্টার মধ্যে হত্যাকারীকে আটক করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ থেকে, হত্যার ৪ ঘন্টার মধ্যে শনিবার রাত সাড়ে ১১টার দিকে রেল স্টেশন এলাকা থেকে হত্যাকারী সুজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল। ঘটনার পর থেকেই পুলিশ ও ডিবি পুলিশ আসামী ধরতে তৎপর হয়ে ওঠে। ওসি (অপারেশন) মো. মিন্টু রহমান আসামীর গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১ টার দিকে ১ নং ওয়ার্ডের হাজির মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ঝাঁপাইপাড়া এলাকায় শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছুরিকাঘাতে ফার্মেসি মালিক হৃদয় নিহত হন। ঘটনার ৪ ঘন্টায় ছুরিকাঘাত করা যুবক সুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জের ৬ নং ওয়ার্ডের নামোশংকরবাটি ঝাঁপাই পাড়ার আশরাফুল হকের ছেলে শিক্ষানবিশ চিকিৎসক হৃদয় হাসান (২৭)। নিহতের ছোটভাই রাজন ও তার বন্ধু জানান, শনিবার মাগরিবের নামাজ শেষে এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে বখাটে সুজন কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয়ের বুকে ছুরিকাঘাত করে। ছুরি মেরেই পালিয়ে যায় ঘাতক সুজন। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি বিভাগ থেকে জানান, স্লেজিং করা নিয়ে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে আসার পর মারা যায় হৃদয়। তদন্ত সাপেক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিহতের আত্মীয়-স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এসআই সোহেল রানাসহ পুলিশের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com