শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

দেড়যুগ পর সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের উল্লাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১০৩৮ বার পঠিত
দেড়যুগ পর সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে জয়ে ফিরলো বাংলাদেশ। এর আগে ২০০৩ সালে মালদ্বীপের সঙ্গে জিতেছিলো বাংলাদেশ।
শনিবার (১৩ নভেম্বর) জামাল ভূঁইয়া ও তপু বর্মণের গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে মালদ্বীপকে। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠার পথে এগিয়ে গেলো বাংলাদেশ।
অথচ খুব বেশি দিন আগের কথা নয়। গত মাসের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার চার জাতি ফুটবল প্রতিযোগিতায় যখন আবারও সেই দ্বীপ দেশটির মুখোমুখি, তখন সাফের ম্যাচের স্মৃতি সামনে আসাই স্বাভাবিক। তবে পার্থক্যটা বাংলাদেশ কলম্বোর ম্যাচের শুরুতেই দেখিয়ে দিলো। জামাল ভূঁইয়ার গোলে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের লিড নেয় লাল সবুজ জার্সিধারীরা। তবে ৩২ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মালদ্বীপ। তবে ৮৭ মিনিটে তপুর পেনাল্টিতে ১৮ বছর পর মালদ্বীপকে হারানোর উল্লাসে মাতে বাংলাদেশ।
আজ কলম্বোর রেসকোর্স মাঠে ১১ মিনিটে জামালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে এই প্রথম গোলের দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দুটি গোল আছে তার। তবে সেটি ছিল বয়সভিত্তিক দলে। মালদ্বীপের বিপক্ষে এই লড়াই দিয়েই তাই মূল দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন ৫৮তম ম্যাচে এসে।
শুরু থেকেই আধিপত্য বিস্তার ছিল বাংলাদেশের খেলায়। গোলের দেখা পেতেও তাই খুব একটা দেরি হয়নি। ১১তম মিনিটে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। রহমত মিয়ার লম্বা থ্রো-ইনে বক্সের ভেতর মালদ্বীপের এক খেলোয়াড় লাফিয়ে হেড করতে চাইলেও পারেননি, ছুটে যাওয়া সেই বল আরেক খেলোয়াড়ও পায়ে ছোঁয়াতে পারেননি। অনেকটা ভাগ্যক্রমে বল চলে যায় দূরের পোস্টে। যেখানে একেবারে ফাঁকায় ছিলেন জামাল। প্লেসিং শটে সহজ সুযোগটা কাজে লাগেনি ভুল করেননি এই মিডফিল্ডার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com