রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে প্রায় অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার একটি ভাড়াবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. শামীম আলী (৩২) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরীপাড়ার মো. মনিরুল ইসলামের ছেলে মো. তসিকুল ইসলাম (৩০)।রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।

র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে বালুবাগান এলাকায় মো. মইদুল ইসলামের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ইউনিটে র‌্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে মো. শামীম আলী ও মো. তসিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৩ লাখ ৪৫ হাজার ৬০০ ভারতীয় রুপির জাল নোট এবং জাল রুপি তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ ওই ভাড়া বাসায় জাল টাকা তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল বলেও র‌্যাব জানায়।এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। র‌্যাব আরো জানায়, এর মূল হোতাকে ধরতে কাজ শুরু করেছে র‌্যাব।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com