মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।রবিবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে প্রথমে তিনি নাচোল পৌর এলাকার মারকাজুল উলুম সালেহা বেগম নূরানী মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসাটির ৪তলা ভিতবিশিষ্ট ৩তলা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে শ্রেণীকক্ষে গিয়ে লেখাপড়ার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এরপর ২০২৫-২৬ অর্থবছরের এডিবি প্রকল্পের বরাদ্দ থেকে নাচোল পৌরসভার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন তিনি।কাজগুলো হলো- পৌরসভার ৯নং ওয়ার্ডের কন্যানগর মহল্লার সরকারি কবরস্থানে যাওয়ার কাঁচা রাস্তা ব্রিক সলিংকরণ; ৭নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়ার সাবেক কাউন্সিলর মতিউর রহমানের বাড়ি থেকে প্রফেসর ইসলাম উদ্দিনের বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন ও সিসি রাস্তা; বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ অফসেট প্রেস থেকে রাজিয়ার বাড়ি পর্যন্ত সিসি রাস্তা এবং নাচোল কেন্দ্রীয় সরকারি কবরস্থানে যাওয়ার কাঁচা রাস্তা সিসি নির্মাণের কাজ।

এসব অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম, জামায়াতের উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী ও পৌর আমির মনিরুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানগুলোতে দেয়া বক্তব্যে ড. মু. মিজানুর রহমান এমপি উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর তাগিদ

দেন। তিনি বলেন, কাজের গুণগত মানের ব্যাপারে কোনো প্রকার আপস করা হবে না। ইট, বালি, রড ও সিমেন্টসহ সকল নির্মাণসামগ্রীর মান যেন শতভাগ নিশ্চিত থাকে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক নজর রাখতে হবে। কাজের ক্ষেত্রে যে কোনো অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।তিনি আরো বলেন, কবরস্থানের পাশাপাশি প্রতিটি মসজিদ, মন্দির ও গির্জার যাতায়াত ব্যবস্থা এবং উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। পৌরসভার সার্বিক উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com