সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেয়র পদে আ’লীগ দলীয় ৭ জনের তালিকা জেলার মাধ্যমে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১৩৯০ বার পঠিত
 মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থীদের আজ বৃহস্পতিবার নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে পৌর আওয়ামীলীগের সভাপতি ও নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে মেয়র প্রার্থীদের তালিকা গ্রহন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন ও যুগ্ন সম্পাদক কে এ জোহা পলাশ আ’লীগ নেতা বাণী ইসরাইল উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থী হিসেবে ফরম জমাদেন নাচোল পৌর আ’লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবু, পৌর যুবলীগের সভাপতি সুলতান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি। দুপুর ১২টায় প্রার্থীদের ঘোষনা নিয়ে কাউন্সিলরদের মধ্যে বাকবিতান্ডা শুরু হলে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতিি নিয়ন্ত্রনে আনে। পরে ৭ জন মেয়র প্রার্থীর নাম জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানোর সিদ্ধন্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com