শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে চুরি হওয়া শিশু ৮ দিন পর উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৯ বার পঠিত

মোঃ হারুন অর রশিদ :নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে চুরি হওয়া শিশুকে ৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে,গত ২৩ ডিসেম্বর সকালে উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের শিমা বেগম তার ২ মাসের কন্যা শিশু তাইয়িবাকে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা আসেন।এ সময় তার কাছ থেকে এক মহিলা কৌশলে শিশুটিকে চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় শিশুটির বাবা তফিজ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ,হাসপাতালের সিসিটিভির ফুটেজ এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে পুলিশ,ডিএসবি,ডিবি এবং পুলিশের স্পেশাল টীমের সমন্বয়ে গত ৭ দিন পাবনা,সিরাজগঞ্জ এবং নাটোরের বিভিন্ন স্হানে অভিযান চালায়।এক পর্যায়ে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকা থেকে শাকিলা বেগম নামে এক মহিলাকে আটক করে।এ সময় তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা আজ সকালে গুরুদাসপুর থানায় সংবাদ সম্মেলন করে বলেন,আটক শাকিলার ট্রাক চালক স্বামী সাইদুল তার দ্বিতীয় স্বামী।মাস দুয়েক আগে শাকিলার একটি কন্যা সন্তানের জন্ম হয়।সে সময় তার স্বামী তাকে ঠিকমত ভরণপোষন না দেয়ায় অভাবের তাড়নায় এক নিঃসন্তান এনজিও কর্মীকে তার নিজের শিশু কন্যাটিকে দত্তক দেয়।কিছুদিন পর তার স্বামী সন্তানকে ফিরে পেতে শাকিলার উপর নির্যাতন শুরু করে।যে কারণে সে যে কোন ভাবেই হোক একটি সন্তান সংগ্রহের সিদ্ধান্ত নেয়।তারই প্রেক্ষিতে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৌশলে শিশুটিকে চুরি করে।অভিযুক্ত শাকিলাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com