বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের কলেজমুখী করার উদ্যোগ নবাবগঞ্জ সরকারি কলেজের চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

নোয়াখালীর চাটখিলে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাগারে যুবক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৭৪ বার পঠিত

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর চাটখিলে সাবেক স্ত্রীকে (২৭) ধর্ষণের চেষ্টার অভিযোগে সাবেক স্বামীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো.সুজন (৪৮) লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্রীনারায়নপুর গ্রামের মোখছুপি বাড়ির লাতু মিয়ার ছেলে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে সুজন সাবেক স্ত্রীর বাবার বাড়িতে এসে অসদাচরণ করে এবং এক পর্যায়ে সাবেক স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে ওই নারীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে অভিযুক্ত সুজকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে শনিবার সকালে চাটখিল থানায় মামলা দায়ের করেন।

মামলার এজহার ও ভুক্তভোগী নারী সূত্রে জানা যায়, ২০১২ সালে পারিবারিকভাবে রামগঞ্জ উপজেলার লাতু মিয়ার পুত্র সুজনের সাথে তার বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পরে যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সাবেক স্বামী প্রায় তার সাথে খারাপ ব্যবহার করত। এক পর্যায়ে সে বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার পর সে স্ত্রী-সন্তানের সাথে যোগাযোগ এবং তাদের ভরণ পোষণ বন্ধ করে দেয়। ২০১৯ সালে নোটারী পাবলিকের মাধ্যমে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে পারিবারিক আদালতে মামলা করে। পরবর্তীতে সে দেশে এসে অন্যত্র বিয়ে করে। কিন্তু সুজন তার কাবিননামার টাকা দিতে অস্বীকার করে এবং প্রায়ই মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ওই নারীর মা-বাবা বাড়িতে ছিল না। এ সুযোগে সুজন বাড়িতে এসে গালাগাল করে এবং এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালালে ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com