বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান জাপানে ভারী তুষারঝড়ে ৩০ জনের মৃত্যু নৈতিকতার প্রথম সোপান ধর্মীয় মূল্যবোধ রাজশাহীর সীমান্তবর্তী পদ্মার চরে বিজিবির অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল দুইটি পিস্তল জব্দ পুঠিয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২২২ শিক্ষার্থী তানোরে কীটনাশক ব্যবসার আড়ালে অবৈধ সার বাণিজ্যে চারঘাটে বিএসটিআই অভিযান, ২ মণ ভেজাল গুড় জব্দ ও জরিমানা বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

ফরিদপুর আ.লীগ নেত্রী সৈয়দ নাজনীন হায়দার মারা গেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৫৪৯ বার পঠিত
ফরিদপুর আ.লীগ নেত্রী সৈয়দ নাজনীন হায়দার মারা গেছেন
সৈয়দ নাজনীন হায়দার

ফরিদপুর সংবাদদাতা :ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ নাজনীন হায়দার আর নেই। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ফরিদপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না… রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।

ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার নাজনীন হায়দার দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ এশা শহরের চকবাজার জামে মসজিদে জানাজা হবে তার। এরপর স্থানীয় আলীপুর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে। নজনীন হায়দার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক সংসদ সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম সৈয়দ হায়দার হোসেনের সহধর্মিণী। এছাড়া তিনি ফরিদপুর জেলা খেলাঘরের উপদেষ্টা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সদস্য ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।

নাজনীন হায়দারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভী মাসুদ, জেলা খেলাঘরের সভাপতি আলতাফ মাহমুদ, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল। এছাড়া আরও বিশিষ্টজন ও বিভিন্ন সামজিক ও সংস্কৃতিক প্রতিষ্ঠান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com