সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি ও গিফট বক্স পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র-চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-কূটনীতিকরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৪৩৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা :  বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাংলাদেশস্থ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার চিঠি পাঠিয়েছেন। এদের মধ্যে দু’একজন তার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন বলেও জানা গেছে। এ ছাড়া বেশকিছু দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা টেলিফোন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোজঁ-খবর নিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানায়, মঙ্গলবার চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁর জন্য তিনি ফুল পাঠিয়েছেন। গত ২২ এপ্রিল ফুলের তোড়া পাঠিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। রাষ্ট্রদূত মিং খালেদা জিয়ার জন্য চীনের তৈরি হারবাল মেডিসিন পাঠিয়েছেন বলেও জানা গেছে। এ ছাড়া গত ৭ মে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং ১৪ এপ্রিল পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ চিঠি পাঠিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এরপর মঙ্গলবার খালেদা জিয়ার জন্য তিনি ‘গিফট বক্স’ পাঠান। এ ছাড়া গত ১৩ এপ্রিল এক চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের অবস্থা নিয়ে বাংলাদেশস্থ কূটনীতিকদের সকলেরই উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। কারণ তার জীবনের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র, তথা জনগণের অধিকার অনেক কিছু সম্পর্কিত।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা এবং তাকে যেভাবে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে। এগুলো নিয়েও কূটনীতিকদের মধ্যে উদ্বেগ আাছে। ফলে তারা নানাভাবে বিএনপি চেয়ারপারসনের খোঁজ-খবর নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com