শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

বিধবা ভাবীকে ধর্ষণের অভিযোগে ফেনীতে দেবর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৫২ বার পঠিত

ফেনী সংবাদদাতা : ফেনীর দাগনভূঞায় বিধবা ভাবীকে ধর্ষণের অভিযোগে তার চাচাতো দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ আলীপুরে বাড়ি থেকে গ্রেপ্তার অভিযুক্তের নাম জাহাঙ্গীর আলম (৩৯)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ওই নারীর ঘরে কেউ না থাকার সুযোগে চাচাতো দেবর জাহাঙ্গীর আলম সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় ভাবীর চিৎকারে বাড়ি অন্যান্য লোকজন এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করলেও সে সুকৌশলে পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন জাহাঙ্গীরকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন নির্যাতনের শিকার নারী।

তিনি বলেন, দেড় বছর আগে প্রবাসে আমার স্বামী মৃত্যুবরণ করেন। তার পর থেকে প্রায়ই বিদেশ থেকে আমাকে মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছে জাহাঙ্গীর। দুই মাস আগে সে দেশে এসে বিয়ের প্রস্তাব দেয় এবং বিভিন্ন সময় আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে এবং নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com