মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রান্না করা কোরবানির মাংসে স্বাদ না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৫১ বার পঠিত

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রান্না করা কোরবানির মাংসে স্বাদ না হওয়ায় আইরিন আক্তার (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার স্বামী হারুনুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি পেশায় একজন রিকশাচালক। ঘটনার পর থেকে তিনি পলাতক।

শনিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকা থেকে আইরিনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে আইরিন ও হারুনের বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর ও পাঁচ মাস বয়সী দুটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা বিষয়ে আইরিন ও হারুনের মধ্যে ঝগড়া হতো। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়।

ঈদুল আজহার দিন (২১ জুলাই) হারুন প্রতিবেশীর কাছ থেকে কিছু মাংস পান। ওই মাংস রান্না করেন আইরিন। কিন্তু মাংসে স্বাদ হয়নি বলে অভিযোগ তুলে আইরিনকে কয়েক দফা মারধর করেন তার স্বামী। শনিবার দিবাগত রাতে শ্বশুরবাড়ি থেকে আইরিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, আইরিন আত্মহত্যা করেছেন। তবে আইরিনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার বা-মায়ের।

আইরিনের শাশুড়ি নুর বানু বলেন, ‌‘মাংসে স্বাদ না হওয়ায় আইরিনকে মারধর করা হয়েছে সত্য। তবে আমার ছেলে বলেছে, আইরিন আত্মহত্যা করেছে।’

আইরিনের বাবা আবু ছালেহ বলেন, ‘আমার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আসামিদের শাস্তি চাই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com