সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

মাননীয় চীফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ১৩২৩ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- জাহিদ বিন আজীজ (৩৯)। ২৪ নভেম্বর, ২০২০ রাত ০৯:৫০ টায় হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম। এ সময় চীফ হুইপের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহারের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারি পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ পিপিএম ডিএমপি নিউজকে বলেন, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী’র নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি N. Alam Chowdhury MP যাহার লিংক https//www.facebook.com/n.ltionchowdhury.mp.9,Profile_id100044499613484 দিয়ে দীর্ঘদিন যাবৎ কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে ফেসবুক আইডি ব্যবহার করছে। এর ফলে চীফ হুইপ এর ফেসবুক আইডি মনে করে বহুলোক উক্ত ফেসবুক আইডি’তে যুক্ত হয়েছে। বর্তমানে উক্ত ফেসবুক আইডির ১৫,০০০ এর অধিক ফলোয়ার রয়েছে। এছাড়াও উক্ত ফেসবুক আইডি হতে বিভিন্ন সময়ে চীফ হুইপ মহোদয়ের বিভিন্ন ছবি ও সামাজিক কর্মকান্ডের ছবিসহ বিভিন্ন মতামত আপলোড করা হয়। প্রকৃতপক্ষে চীফ হুইপ মহোদয় কোন ফেসবুক আইডি ব্যবহার করেন না।

এই সংক্রান্তে গত ২৪ নভেম্বর মাননীয় চীফ হুইপ এর ব্যক্তিগত কর্মকর্তার অভিযোগের প্রেক্ষিতে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়। রুজুকৃত মামলাটি সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিজিটাল ফরেনসিক টিমের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, অলনাইন মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তকে সনাক্ত করে রায়েরবাজারের তার নিজ বাসা হতে গ্রেফতার করা হয়।

অভিযুক্তের নিকট হতে জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনা করে চিফ হুইপের নাম ও ছবি ব্যবহার করে খোলা ফেসবুক আইডি N.Alam Chowdhury MP অলগইনসহ একাধিক ফেইক ফেসবুক আইডি ব্যবহারের তথ্য পাওয়া যায় বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

গ্রেফতারকৃত জাহিদ বিন আজীজ বিজ্ঞ আদালতের আদেশে ০৩ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com