মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

মেডিকেল ছাত্র সাগর আলী কে আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিঃমাহাতাব উদ্দিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ৮২৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : মেডিকেল ছাত্র সাগর আলী কে আর্থিক সহায়তা দান। শিবগঞ্জ উপজেলার হৃত দরিদ্র মেধাবী ছাত্র মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সাগর আলী কে আজ সোমবার রানীহাটি পাঠাগারে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা নগদ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে । এ অর্থ সাগরের হাতে তুলে দেন রানীহাটি পাঠাগারের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার প্রাক্তন সভাপতি ও নির্বাহী সদস্য ইঞ্জিঃ মাহাতাব উদ্দিন । এ সময় তিনি সাগর আলীর উদ্দেশ্যে বলেন, তোমার পড়া লেখার জন্য চিন্তা করবেনা। চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি তোমাকে যেভাবে সাহায্য করছে ঠিক এরকম ভাবে তুমি তোমার কর্ম জীবনে এ এলাকার মেধাবী ও দরিদ্র ছেলে মেয়েদের পাশে দাঁড়াবে। তাদের শিক্ষা জীবনকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে আশা করছি। এসময় সাগর আলী তার কর্মজীবনে এলাকার গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের কে পড়ালেখার জন্য সর্ব প্রকার সাহায্য করবে বলে জানান। জানা গেছে সাগর আলী এবারে সিরাজগঞ্জের এম মুনসুর আলী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু তার লেখাপড়ার অন্তরায় হচ্ছে আর্থিক সংকট। এসময় উপস্থিত ছিলেন রানিহাটি পাঠাগারে সেক্রেটারি অধ্যাপক একরামুল হক, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম রউফ । এছাড়া আহসান হাবিব, শিপারুল আনাম, আবুবকর সিদ্দিক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মোঃ জালাল উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com