সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হঠাৎ জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৭০৪ বার পঠিত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হঠাৎ জ্বরে আক্রান্ত খালেদা জিয়া
খালেদা জিয়া (ছবি : সংগৃহীত)

নিজস্ব সংবাদদাতা : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনামুক্ত হওয়ার দীর্ঘদিন পর হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের মেডিক্যাল বোর্ড দুপুরে বিএনপি চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিলো- তা পর্যালোচনায় বৈঠক বসবেন।

শুক্রবার (২৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।

তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারগুলো ভালো। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ওনার জ্বর দেখা দিয়েছে। যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, চিকিৎসা দিচ্ছেন।

‘হঠাৎ করে তার এই জ্বর এসেছে। এটা চিকৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করবেন। আজ ওনার মেডিক্যাল বোর্ড বসবে। তারপর জানা যাবে। রাত থেকে জ্বর সারানোর জন্য চিকিৎসা শুরু হয়েছে। ’

গত ২৭ এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৬ দিন পরে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেদিন থেকে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

গত ১০ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনা ভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হন ৯ মে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের বাজেট ভাবনা শীর্ষক সংবাদ সম্মেলন শেষে মহাসচিব খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com