বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাশিয়ার উপর এবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৫৮২ বার পঠিত
রাশিয়ার উপর এবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর
ফাইল ফটো
অনলাইন নিউজ : রাশিয়ার উপর এবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর। এর ফলে রাশিয়ায় পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি অস্ত্র রফতানি বন্ধ করে দিবে সিঙ্গাপুর।
  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনীয়দের ক্ষতি করবে এমন কোনো অস্ত্র এবং আক্রমণাত্মক সাইবার অপারেশনে অবদান রাখতে পারে এমন ক্ষেপণাস্ত্রও রফতানি করবে না সিঙ্গাপুর।
যার মধ্যে রয়েছে- সামরিক পণ্য, ইলেকট্রনিক্স, কম্পিউটার এবং টেলিকমিউনিকেশন এবং তথ্য নিরাপত্তা সংক্রান্ত পণ্য।
সিঙ্গাপুরের সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি রাশিয়ার ভিটিবি ব্যাংক, ভিইবি আরএফ প্রমসভায়াজ ব্যাংক, ব্যাংক রোসিসহ প্রধান রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে লেনদেন এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ করবে।
দেশটি  রাশিয়ান সরকার এবং সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়া এবং তাদের মালিকানাধীন যেকোন প্রতিষ্ঠানের লেনদেন বা তহবিল সংগ্রহের সুবিধা নিষিদ্ধ করবে।
সিঙ্গাপুর পরিবহন , টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে রাশিয়ার ডোনেটস্ক এবং লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে আর্থিক সেবা  প্রদান নিষিদ্ধ করবে। ডিজিটাল পেমেন্ট সেবা  প্রদানকারীদের যে কোনো লেনদেন নিষিদ্ধ করা হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com