শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

সাগর পথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে মানুষ অপহরণ করতো তারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

কক্সবাজারের টেকনাফ সদরে অপহরণকারীদের গোপন আস্তানায় র‍্যাবের অভিযানে তিনজন অপহরণকারীকে আটক করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) সকালে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসা ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে মধ্যরাতে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।

আটকরা হলেন, উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. কাসিমের ছেলে মো. হামিম (২১), ১৯ নম্বর ক্যাম্পের আব্দুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬) এবং টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনা এলাকার জাফর আলমের ছেলে আকতার হোসেন (৩৪)।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তিরা সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষ অপহরণ করতো। পরে তাদের গোপন আস্তানায় আটক রেখে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করতো।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com