শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

সড়কে মাছের পোনা ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কের দুরবস্থার কোনো প্রতিকার না হওয়ায় সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগকালে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা সড়কে জমে থাকা পানিতে তিনি কিছু মাছের পোনা অবমুক্ত করেন।

জানা গেছে, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়কই নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সঙ্গেও সংযুক্ত। ফলে এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় ১৪.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে। এতে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, চরম ভোগান্তি দেখা দেয় যানবাহন চলাচলে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে সড়কে জমে থাকা পানিতে মাছের পোনা ছেড়েছেন এনসিপি নেতা হাসনাত।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কয়েক দিন আগে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। যদি এই সড়ক সংস্কার না করা হয়, তাহলে বরং এখানে মাছ চাষ করুন। অন্তত মানুষ কিছু মাছ তো খেতে পারবে। তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ চাষ সম্ভব। আমি মাছ ছেড়েছি, আপনারাও ছাড়ুন, দেখি এতে কিছু হয় কি না।এ সময় স্থানীয় অনেক বাসিন্দা হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com