সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবান্নের উৎসবে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পিঠা-পুলির ঘ্রাণ মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া বাংলাদেশের মানুষের অধিকার: চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি : চাঁপাইয়ে মির্জা ফখরুল চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা নিয়ামতপুরে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান পবায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক কারবারী আজমাল গ্রেফতার

লকডাউন বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান:কঠোর অবস্থানে প্রশাসন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৫৩৬ বার পঠিত

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে বান্দরবানে চলছে লকডাউন। লকডাউনে পরিস্থিতির মোকাবেলার জেলা প্রশাসন,আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। জেলা শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেক পোষ্ট।আর বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কায়েসুর রহমান এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের ৪টি মোবইিল টিম জেলা শহরের বিভিন্ন স্থানে এবং জেলা সদরসহ ৭টি উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর মাধ্যমে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এদিকে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।জেলা বিভিন্ন স্থানে পুলিশের চেক পোষ্ট বসানো হয়েছে।লকডাউন কার্যকরে মাঠে সক্রিয় ভূমিকা পালনে কাজ করছে পুলিশ।পুলিশ চেকপোস্টে গাডী থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। সন্তোষজন জবাব দিতে না পারলে ফিরিয়ে দেয়া হচ্ছে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান বলেন,সরকারি নির্দেশনা অমান্য করে সড়কে ঘোরাফেরা করছে,তাই সরকারের নির্দেশনা বাস্তবায়নে বান্দরবানের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের ৪টি ভ্রাম্যমান আদালতের টিম রয়েছে এবং তারা জনগণকে সর্তক করার পাশাপাশি আইন অমান্যকারীদের জরিমানা করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com