মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ২ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৭৮৯ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ২৫০ গ্রাম ওজনের ২৮ টি স্বর্ণের বারসহ রবিন মাতবর নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার হওয়া সোনার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার সৌদি আরব থেকে আসা ওই যাত্রীর ব্যাগের ডোর ক্লোজার এর ভেতর থেকে ৩ কেজি ২৫০ গ্রাম ওজনের ২৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ টিম) মোহাম্মদ আব্দুস সাদেক বিষয়টি   নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

পরবতীতে মঙ্গলবার বিকেল ৩ টা ৪৭ মিনিটে সৌদি আরব থেকে আগত ফ্লাইটে আসা যাত্রী রবিন মাতবর বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম কালে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। ডোর ক্লোজার ভেঙে এর ভেতর হতে প্রায় ৩ কেজি ২৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি জানান, রবিন মাতবের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। তাকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com