মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা, যুবক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ১২৭৩ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে হামলার ঘটনা ঘটেছে। এতে ম্যুরালের এক পাশে ভেঙে গেছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় স্থাপিত ম্যুরালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নুর আলম (৪২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক নুর আলম পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার ওহিদুলের ছেলে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় সাংবাদিকদের জানান, নুর আলম বঙ্গবন্ধুর ম্যুরালটি ইট দিয়ে আঘাত করে। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুর আলমকে আটক করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ঘটনাটি দুঃখজনক। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com