সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট কার্যালয়ে ম্যারাডোনার মরদেহ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ১২৯৬ বার পঠিত

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে আনা হয়েছে। হাসপাতালে ময়নাতদন্তের পর স্থানীয় সময় গতকাল বুধবার রাতে তার মরদেহ সেখানে নেওয়া হয়।

ম্যারাডোনাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যে হাজারো মানুষ লাইনে দাঁড়িয়েছেন। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানীসহ আশেপাশে রাতারাতি শ্রদ্ধাঞ্জলি অর্পনের প্রস্তৃতি এবং শোক সংগীত পরিবেশন করা হয়।  অসুস্থ থাকায় ম্যারাডোনার মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করা হয়েছিল। একটু সুস্থ হওয়ার পরেই বাড়ি ফিরেছিলেন তিনি। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার মাত্র ৬০ বছর বয়সে চিরবিদায় নেন ফুটবলের এই জাদুকর।

এই ফুটবল কিংবদন্তির শেষ বিদায়ে আর্জেন্টিনাসহ পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com