মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

সকল ধরনের স্বাস্থ্য নির্দেশনা মেনে ইউএস-বাংলা ৭ দেশের ৮ রুটে ফ্লাইট পরিচালনা করছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৯৮ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : সকল ধরনের স্বাস্থ্য নির্দেশনা মেনে করোনাকালীন সময়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সাতটি দেশের আটটি গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে ইউএস-বাংলা। বর্তমানে বাংলাদেশ সিভিল এভিয়েশন এর নির্দেশনা মেনে ঢাকা থেকে মাস্কাট, দোহা, দুবাই, চেন্নাই, কলকাতা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে।

ঢাকা থেকে মাস্কাট ও চেন্নাই সপ্তাহে ৭টি করে ফ্লাইট, দুবাই ও কলকাতায় ৬টি করে ফ্লাইট, ৪টি ফ্লাইট দোহায়, ২টি ফ্লাইট কুয়ালালামপুরে এবং সিঙ্গাপুর ও গুয়াংজুতে ১টি করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া চট্টগ্রাম থেকে সরাসরি সপ্তাহে তিনটি ফ্লাইট মাস্কাট ও ৪টি ফ্লাইট চেন্নাই পরিচালনা করছে।

আন্তর্জাতিক প্রত্যেকটি রুটেই ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে। ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ১৪ টি এয়ারক্রাফট রয়েছে।

টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো সেলস্ অফিস অথবা আপনার নিকটস্থ যেকোনো ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করুন। কিংবা যোগাযোগ করুন ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ অথবা ১৩৬০৫।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com