সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের ভূমিধস জয় পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে জেলা চেম্বারের মতবিনিময় রাজশাহীতে ফাঁকা রাস্তা ঘাট বন্ধ দোকানপাট, টানা ছুটিতে ভোট উৎসবের আমেজ আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ আলোচনার ইঙ্গিতের মাঝেই ইরানি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান

সবচেয়ে সুন্দরী স্ত্রীর সংজ্ঞা দিলেন মুফতি আনাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১৩৮৪ বার পঠিত

বলিউড ত্যাগ করা আলোচিত সাবেক অভিনেত্রী সানা খানের বিয়ের নতুন ছবি প্রকাশ করেছেন তার স্বামী মুফতি আনাস সৈয়দ। সেসঙ্গে সবচেয়ে সুন্দরী স্ত্রীর সংজ্ঞাও দিয়েছেন তিনি।
গেল বছর পারিবারিক পরিমণ্ডলে অনাড়ম্বরভাবে বিয়ের পর থেকেই বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে সানা খানের নাম। আন্তর্জালে ভাইরাল হয়ে পড়ে তাদের বিয়ের ছবি। সামাজিকমাধ্যমে অগণিত মানুষের ভালোবাসা আর প্রশংসায় সিক্ত হন এ দম্পতি।
সম্প্রতি বিয়ের সময়ের অপ্রকাশিত একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সানার স্বামী মুফতি আনাস সৈয়দ। ছবিতে দেখা যায় নবদম্পতি হেঁটে যাচ্ছেন আর পেছন থেকে ক্যামেরায় ক্লিক করা হয়েছে। সানার পরনে লাল লেহেঙ্গা আর আনাসের পরনে দেখা যায় সাদা কুর্তা-পায়জামা।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে আনাস লেখেন,‘সবচেয়ে সুন্দরী স্ত্রী সে নয় যার সঙ্গে আপনাকে মানায়। সেই সবচেয়ে সুন্দরী স্ত্রী যে আপনাকে জান্নাতের কাছে নিয়ে যায়। আল্লাহ আমাকে অনেক রহমত করেছেন। ’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com