বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

হিলি স্থলবন্দরে ক্রেতা সংকট লোকসানের শঙ্কায় পেঁয়াজ ব্যবসায়ীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩১৯ বার পঠিত

হিলি সংবাদদাতা : চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ আমদানি হওয়ায় হিলি স্থলবন্দরে ক্রেতা সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দু’দিনেও আমদানি করা পেঁয়াজ বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারা বন্দর থেকে খালাস করে নিজস্ব গুদামে নিয়ে পেঁয়াজ নামাচ্ছেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম ও রাশেদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি আইপির মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ার কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। কিন্তু পেঁয়াজের আমদানি বাড়িয়েই বিপাকে পড়েছেন তারা। কারণ লকডাউনে দেশের বিভিন্ন স্থানে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। এছাড়া রমজানের শুরুতেই অনেকে বাড়তি পেঁয়াজ কিনে ফেলেছেন। এসব কারণে দেশের বিভিন্ন মোকামগুলোতে যে পরিমাণ পেঁয়াজের চাহিদা ছিল, সেটি কমে গেছে। এ কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়লেও বিক্রি কমে গেছে।

পেঁয়াজের দাম যেখানে ২৫-২৬ টাকা ছিল, তা কমে ২০-২২ টাকায় নেমে এসেছে। গত সোমবার বন্দর দিয়ে ১৪টি ট্রাকে ৩৯১টন পেঁয়াজ আমদানি হলেও সেদিন মাত্র ৭ ট্রাক পেঁয়াজ বিক্রি হয় অবশিষ্ট ৭ ট্রাক পেঁয়াজ বন্দরের ভেতরে আটকা ছিল। এর ওপর গতকাল মঙ্গলবার বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২২১টন পেঁয়াজ আমদানি হয়। বন্দরে অবশিষ্ট ১৬ ট্রাকের মধ্যে মাত্র ২ ট্রাক পেঁয়াজ বিক্রি হয় কিন্তু অবশিষ্ট পেঁয়াজ বিক্রি না হওয়ায় ও বাড়তি গরমের কারণে লোকসানের ভয়ে পেঁয়াজ খালাস করে আমদানিকারকরা নিজস্ব গুদামে নিয়ে তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com