মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যাত্রীদের উপচে পড়া ভিড়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৪১১ বার পঠিত
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা : ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার  চন্দ্রা এলাকায়  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এমন চিত্র দেখা যায়।এদিন সকালে চন্দ্রা এলাকায় যাত্রী কম দেখা গেলেও দুপুরে পর থেকে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে।
পুলিশ বলছে, দুপুরের পর থেকে অনেক শিল্প কারখানা বন্ধ দেওয়া হয়। তাই দুপুরের পর মহাসড়কে যাত্রীদের ভিড়। তবে কোনো যানজট নেই।
উত্তরবঙ্গ গামী যাত্রীরা জানিয়েছেন, আজ থেকে বিভিন্ন শিল্প কারখানা ছুটি হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ঘরমুখো মানুষ বাড়ি যেতে শুরু করেছে। পরিবহনগুলোতে নেওয়া হচ্ছে দিগু‌ণের চেয়েও বেশি ভাড়া ।
বগুড়া ঈদ করতে যাচ্ছেন রহিম। তিনি বলেন, বাস ভাড়া বেশি তাই  ৪০০ টাকা দিয়ে পিকঅ্যাপে করে যাচ্ছি।
সালনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান,  যানজট নিরসনে ২০০ পুলিশের সদস্য চন্দ্রা এলাকায় কাজ করছেন।  তবে ভাড়া বেশি নেওয়ার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com