সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশ লাইনস মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।সালাম গ্রহণ শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।বক্তব্যে পুলিশ সুপার অফিসার ফোর্সদের উত্তম পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব

পালন করা, শৃঙ্খলা মেনে চলা, কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত নির্দেশনা অনুসরণ, মানসম্মত চেকপোস্ট পরিচালনা এবং একই সঙ্গে জনসাধারণের জন্য মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করারও আহ্বান জানান।মাস্টার প্যারেড সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ সুপার।প্যারেড পরিচালনা করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফোর্সরা উপস্থিত ছিলেন।পরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দায়িত্ব পালনে শ্রেষ্ঠ হওয়ায় কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি একরামুল হোসাইন।এছাড়া বেস্ট

অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের পুরস্কার পেয়েছেন শিবগঞ্জ থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মো. শাহেদ হোসেন, বেস্ট সাব-ইন্সপেক্টরের পুরস্কার পেয়েছেন শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাশ। এছাড়া মাদক উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন সদর থানার দুজন সাব-ইন্সপেক্টর। তারা হলেন- মো. সোহায়বুর রহমান ও এস এম রাসেল কবীর। এছাড়া শ্রেষ্ঠ সার্জেন্ট হয়েছেন সদর ট্রাফিকের মো. আব্দুল্লাহ-আল-মামুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com