শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা

গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও জিল্লুর রহমান। সভায় বক্তব্য দেন- রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, এনায়েত করিম তোকি ও আশরাফুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল,

সাংবাদিক আতিকুল ইসলাম আজম, যুবদল নেতা সাজ্জাদ আলী, জুয়েল আলীসহ অনেকে।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন্ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা মাদক, যানজট, দুর্নীতি, অনিয়ম, রাসায়নিক সারের সুষ্ঠু বিতরণসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।চলমান এ সমস্যাগুলো সমাধানে নবাগত ইউএনও জিল্লুর রহমান সবার কাছে সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com