রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়নে তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার অনুষ্ঠিত সভায় পৌর এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, নাগরিক সেবা সম্প্রসারণ, যানবাহন চলাচল এবং ভবিষ্যৎ নগরায়ণ নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন অংশীজনরা।বেলা ১১টায় রহনপুর পৌর চত্বরে পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় মাস্টার প্ল্যানটি প্রণয়ন করা হচ্ছে। এ কাজে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ডাটা এঙ্পার্টস লিমিটেড, ডেভ কনসালট্যান্টস লিমিটেড ও জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড (জিপিএডি)।

রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর জরিপের ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন। একই সঙ্গে মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনা তুলে ধরেন তিনি।সভায় বক্তব্য দেন- এলজিইডির আরবান প্ল্যানার ফারহানা রহমান, রহনপুর  ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, প্রভাষক তাজামুল ইসলাম, নাজিমুদ্দিন হীরা, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলাম, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা রুবেল, শিক্ষিকা ইয়াসমিন সুলতানা ও শাহনাজ বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রহনপুর পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে

পরিকল্পিত ও টেকসই করতে বাস্তবভিত্তিক মাস্টার প্ল্যান জরুরি। পৌর এলাকার বর্তমান সমস্যা চিহ্নিত করে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি, আবাসন, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা ও পরিবেশের বিষয়গুলো পরিকল্পনায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তারা আরো বলেন, অপরিকল্পিত নগরায়ণ ভবিষ্যতে নাগরিক দুর্ভোগ বাড়াতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে এমন একটি মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে, যা বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদে রহনপুর পৌরসভার সুশৃঙ্খল বিকাশে ভূমিকা রাখবে।সভায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার উন্নয়নকে আরো বাস্তবমুখী ও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ দেন।এসব মতামত ও সুপারিশ মাস্টার প্ল্যান প্রণয়নে বিবেচনায় নেয়া হবে বলে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com