মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

রাজশাহী মহানগরীতে অবৈধ পুকুর খননের মূলহোতা আটক, দুই লক্ষ টাকা জরিমানা

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৮৬ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ রাজশাহীতে পুকুর কাটার অপরাধে ভেকু মেশিনসহ মূলহোতা মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব(৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) গভীর রাত পোনে ৩টার দিকে নগরীর দামকুড়া থানাধীন শিতলাই বাগানবাড়ী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন গোবিন্দপুর গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব।

এসময় পুকুর খনন করা অবস্থায় খননের কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে হাবিবুরকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়। পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দিন এ রায় দেন।

নগরীর দামকুড়া থানার ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে ভেকু মেশিন দিয়ে পুকুর কাটার গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার ওসি মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এসময় একটি ভেকু মেশিনসহ পুকুর মালিক হাবিবুরকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিসেট্রেটকে বিষয়টি অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।

উল্লেখ্য, আসামী হাবিবকে ইতোপূর্বেও দামকুড়া থানা পুলিশের মাধ্যমে ২০২১ সালে একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিলো। সেই ঘটনার পর হতে দামকুড়া থানা এলাকায় অবৈধভাবে পুকুর খনন কাজ বন্ধ ছিলো। আসামী পুনরায় অবৈধভাবে পুকুর খনন করায় দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com