বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে র‌্যাবের হাতে ৩০ হাজার পিস ভারতীয় সিগারেটসহ আটক-১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৯৭ বার পঠিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের হাতে এক চোরাকারবারী আটক হয়েছে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা গ্রামস্থ পাইকরতলা মাঠ থেকে ৩০ হাজার পিস ভারতীয় সিগারেটসহ তাকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৭রশিয়া গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. সুজন আলী(২০)। সোমবার বিকেলে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি অভিযানিক দল শিবগঞ্জ পৌরসভাধীন পিঠালীতলা গ্রামস্থ (৮নং ওয়ার্ড) পাইকরতলা মাঠে এক ব্যক্তি অবৈধ ভারতীয় তৈরি সিগারেট নিয়ে অবস্থান করছে। ওই চোরাকারবারীকে হাতেনাতে আটক করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোঃ সুজন আলীকে ৩০ হাজার পিস ভারতীয় সিগারেট সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এসময় তার ১টি মোবাইল সেট, ২টি সীমকার্ড, ১টি মেমোরী কার্ড ও ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com