বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নেপালে গেল প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে ১ টন আম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৭৯ বার পঠিত
অনলাইন নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী হিসেবে নেপালে এক টন (১০০০ কেজি) আম পাঠানো হয়েছে। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মৌসুমি ফল আম পাঠানো হয়।সোমবার সন্ধ্যায় বাংলাবান্ধা-ভারতের ফুলবাড়ী বন্দর দিয়ে আমগুলো নিয়ে একটি পিকআপভ্যান নেপালের উদ্দেশে যাত্রা শুরু করে।
এ সময় বাংলাবান্ধা স্থলবন্দরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) বেনজির আহম্মেদ, বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com