সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় একযোগে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট-৯ জনকে জেল জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৬৯৪ বার পঠিত

 নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার বিভিন্ন স্থানে একযোগে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১৯ জুলাই সোমবার দিনব্যাপী জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এই সব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একযোগে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বর-কনের বাবা-মা ও নিকাহ রেজিস্টারসহ সর্বমোট ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। বাল্যবিবাহ প্রদান বা উৎসাহিত করা থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এ ছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতেও জানান তিনি। এদিকে সোমবার রাত, ১০ টার দিকে জেলা প্রশাসন সূত্রে ৯ জনকে জেল জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন এ প্রতিবেদককে। -কপোত নবী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com