বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাংলা চ্যানেল পাড়ি দিলেন পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৫০৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে কক্সবাজার টেকনাফের বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন সাঁতারু পু‌লিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার হিসেবে কর্মরত আছেন।

সোমবার (৩০ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সাতার শুরু করে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছার মাধ্যমে তিনি এ চ্যানেল পাড়ি দিয়েছেন।

চ্যানেল পাড়ির অভিজ্ঞতা সম্পর্কে অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার মিশু বিশ্বাস  জানান, কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি থেকে সকাল ৯ টা ২৫ মি‌নি‌টে সাঁতার শুরু করা হয়। সাঁতারে ১৬ কি‌লো‌মিটার পথ অতিক্রম করে বি‌কেল ৩ টায় ৪৮ মি‌নি‌টে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাই। এই চ্যা‌নেল‌ পাড়ি দিতে ৬ ঘন্টা সময় লে‌গেছে।

তিনি বলেন, চার মাস আগেও সাঁতার জানতাম না। কিন্তু এই চারমা‌সে সাঁতার শি‌খে এমন এক‌টি চ্যানেল পা‌ড়ি দি‌তে পার‌বো, এটা স‌ত্যিই আমার জন্য গ‌র্বের। এই অর্জন, আগামী‌তে আরো ভা‌লো কিছু কর‌তে উৎসাহ দি‌বে।

২০২১ সালে মালয়েশিয়ায় আয়রন ম্যান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বর মাসে সিঙ্গাপুরে ও ডিসেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হাফ ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করেন তিনি। এছাড়াও ২০২০ সালের জানুয়ারি মাসে কক্সবাজার এ অনুষ্ঠিত মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করে সফলতার সাথে দৌড় সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com