বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাংলাবাজার-শিমুলিয়া লঞ্চ বন্ধ, যাত্রীর চাপ বেড়েছে ফেরিতে,এতে দুর্ভোগ বেড়েছে রাজধানীমুখী যাত্রীদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৯৩ বার পঠিত

অনলাইন নিউজ : মঙ্গলবার সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ বন্ধ থাকায় যাত্রীর চাপ বেড়েছে ফেরিতে। এতে দুর্ভোগ বেড়েছে রাজধানীমুখী যাত্রীদের। এদিকে বাংলাবাজার-শিমুলিয়া উভয় ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে। দুই ঘাটে তিন শতাধিক ট্রাক রয়েছে পারাপারের অপেক্ষায়।

এদিকে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্রোতের তীব্রতা বাড়ায় ফেরি পারাপারে দীর্ঘ সময় লাগছে। বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঘাটে আসছেন মানুষ। সেখানেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। উভয় ঘাটে যানবাহনের চাপ রয়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের কর্মকর্তা ভজন কুমার সাহা বলেন, বর্তমানে এই রুটে ১০টি ফেরি চলছে। রো রো ফেরি বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তীতে সেগুলো চালানো হবে। এখন অগ্রাধিকারভিত্তিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী পরিবহন, পচনশীল দ্রব্যের ট্রাক পারাপার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com