সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু: শনাক্ত ১৪১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫৩৩ বার পঠিত
কুষ্টিয়া সংবাদদাতা :  গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। রবিবার (০৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ সোমবার (০৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আজ সোমবার (০৯ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২২০ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৬৯ জন এবং ৫১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে নতুন ৫১১ জনের নমুনা পরীক্ষা করে ১৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪০ জনে। নতুন ১৪১ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৪৯ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১৪১ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ২৩ জন, দৌলতপুরের ২৭ জন, কুমারখালীর ৩৩ জন, ভেড়ামারার ২১ জন, মিরপুরের ২৬ জন এবং খোকসার ১১ জন রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় ৯১ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৫ হাজার ৬৬৪ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ১১ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪১ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৭৭০ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com