সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

কভিড ও টিকা নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ : ৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৫১৮ বার পঠিত

করোনা মহামারী শুরুর পর থেকে স্বাস্থ্যসংক্রান্ত ভুল তথ্যের বিস্তৃতি রোধে আগের যেকোনো সময়ের তুলনায় কঠোর পদক্ষেপ নিয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ভুল তথ্যের লাখ লাখ পোস্ট মুছে ফেলার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির তিন হাজারের বেশি অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে এ প্রযুক্তি জায়ান্ট। খবর এনগ্যাজেট।

কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্টের অংশ হিসেবে সম্প্রতি ফেসবুক এ তথ্য প্রকাশ করেছে। যার মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি রোধে প্রতিষ্ঠানের আইন প্রয়োগের মাত্রাকে নির্দেশ করে। তবে ফেসবুকে কভিড ও টিকা সম্পর্কে বিপুল পরিমাণে ভুল তথ্যের বিপরীতে বন্ধ করে দেয়া অ্যাকাউন্টের সংখ্যা খুবই কম মনে হতে পারে।প্রতিষ্ঠানটি আরো জানায়, এ পর্যন্ত তারা দুই কোটির বেশি কনটেন্ট মুছে দেয়ার পাশাপাশি ২০২০ সালে করোনা মহামারী শুরুর পর থেকে জুন পর্যন্ত ১৯ কোটি পোস্টকারী অ্যাকাউন্টকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফেসবুকের কনটেন্ট পলিসি বিভাগের ভিপি মনিকা বিকার্ট বলেন, প্রতিষ্ঠানটিকে প্রতিনিয়ত তার নীতিগত পরিবর্তন আনতে হয়েছে। এর মাধ্যমে ফেসবুক টিকা-সংক্রান্ত ৬৫ ধরনের মিথ্যাচার বন্ধ করতে সক্ষম হয়েছে। এর মধ্যে টিকা গ্রহণের পর শরীরে চুম্বকীয় আকর্ষণ তৈরি হওয়ার মতো তথ্যও ছিল। কিছু প্রতিষ্ঠান ফেসবুকের ভুয়া তথ্য শনাক্তকরণ প্রযুক্তি থেকে বাঁচতে সাংকেতিক ভাষা ব্যবহার করেছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com