বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মুজিব শতবর্ষ উপলক্ষে ৫২টি রেলস্টেশন সংস্কার করা হচ্ছে : রেলপথমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩০৪ বার পঠিত

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ৫২টি স্টেশন সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। এসব স্টেশনগুলোতে আধুনিক টয়লেটের ডিজাইন ব্যবহার করা হবে। এছাড়াও কমলাপুরের মতো ওয়াটার এইড বাংলাদেশ রেলওয়ের সহায়তায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড় ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে অনুরূপ আরও দুটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করবে।

রেলপথমন্ত্রী রবিবার ঢাকা কমলাপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে ওয়াটার এইড বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ রেলওয়ে যৌথ উদ্যোগে একটি উন্নত মানের ও সকল সুবিধা সংবলিত আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রেলকে নতুন গতিতে ও নতুন আঙ্গিকে গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি আধুনিক, যুগোপযোগী ও উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্প সম্পর্কে মন্ত্রী বলেন, অনেক প্রকল্প চলমান আছে এবং অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পুরনো লাইন ও ব্রিজ সংস্কার করা হচ্ছে। নতুন নতুন কোচ এবং ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। নতুন ট্রেনগুলোতে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে যাতে পরিবেশ নষ্ট না হয়। আগামী বছর খুলনা থেকে মংলা নতুন রেললাইন চালু হবে। এছাড়া টঙ্গী-জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন চালু হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com