শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম

চট্টগ্রামের জেএমসেন হলে পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন না দিয়ে হরতালের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান নেতাদের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৫১৫ বার পঠিত
চট্টগ্রামের জেএমসেন হলে পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন না দিয়ে হরতালের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান নেতাদের
ফটো সংগৃহীত

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের জেএমসেন হলে পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন না দিয়ে আধাবেলা হরতালের ডাক দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শনিবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে এ হরতালের ডাক দেন সঙ্ঘটনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। শুক্রবার চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার মোমিন রোডে অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

জানা যায়, চট্টগ্রামের জেএমসেন হলের পূজার আয়োজন করে মহানগর পূজা উদযাপন পরিষদ। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর একদল মুসল্লি মিছিল নিয়ে জেএমসেন হলের দিকে এগিয়ে যায়। জেএমসেন হল প্রাঙ্গণের প্রধান ফটক বন্ধ থাকায় তারা গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় তারা পূজা প্রাঙ্গনে ঢিল ছুঁড়ে। পুলিশ টিয়ার শেল ছুড়লে হামলাকারীরা হলের পাশ দিয়ে এবং চেরাগী পাহাড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর পূজা কমিটির নেতা-কর্মীরা সড়কে এসে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন, পরিবেশ না থাকায় প্রতিমা বিসর্জন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত বলেন, প্রতিমা বিসর্জন সকাল থেকেই চলছে। শুনেছি মহানগর পূজা উদযাপন পরিষদ জেএমসেন হলে হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন বন্ধ রেখেছে।

এদিকে এ হামলার পর বেলা ৩টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জেএমসেন হলে মোড়ে এসে পূজা উদযাপন পরিষদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

এ ছাড়াও প্রতিমা বিসর্জন না দিয়ে জেএমসেন হল মোড়ে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি শনিবার বেলা ১২টা পর্যন্ত হরতালের ডাক দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) বিজয় কুমার বসাক বলেন, জেএমসনে হামলার চেষ্টা করা হলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে ৫০ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com