রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

পাবনার চােটমোহরে নৌকা পেলেন আ’লীগ নেতা, ভুঁড়িভোজের আয়োজন বিএনপি নেতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৫০৭ বার পঠিত
পাবনার চােটমোহরে নৌকা পেলেন আ’লীগ নেতা, ভুঁড়িভোজের আয়োজন বিএনপি নেতার
ফটো সংগৃহীত

পাবনা সংবাদদাতা : পাবনার চােটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাশেদুল ইসলাম বকুল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ায় খাসি জবাই করে ভুঁড়িভোজের আয়োজন করলেন বিএনপি নেতা। শুক্রবার (২২ অক্টোবর) দিনগত রাতে এ আয়োজন করেন মূলগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেন।

তবে আনোয়ার হোসেন বলেছেন, রাশেদুল ইসলাম সম্পর্কে তার ভাগ্নে। এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই।

এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বর্তমানে এখানে বিএনপির কোনো কমিটি নেই। আমিও ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল আমার ভাগ্নে। এছাড়া আমিও নির্বাচনে মেম্বার প্রার্থী। সেজন্য নির্বাচনী প্রচারণা শুরু করেছি। এদিকে আমার ভাগ্নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। সেই খুশিতে এবং আমার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। এতে অহেতুক রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস বলেন, বিএনপি নির্বাচনে যাচ্ছে না। তাই এই নির্বাচনে অন্য দলের কেউ মনোনয়ন পাওয়ায় ভুঁড়িভোজের আয়োজন করা সমীচীন হয়নি। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com