মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

দুর্নীতিবিরোধী দিবসে চাঁপাইনবাবগঞ্জে সনাকের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃআন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ বাংলাদেশ এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। ‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে, সবার অধিকার, সবার দায়িত্ব’ এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে সনাকের উদ্যোগে বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সনাক সহ-সভাপতি মোঃ রাইহানুল ইসলাম লুনা, সনাক সদস্য সেলিনা বেগম, স্বজন সদস্য মোঃ এনামুল হক, অ্যাকটিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি) এর সহ-সমন্বয়কারী মোসাঃ জান্নাতুন ফেরদৌস পলি, সদস্য দীপংকর পাল, ইয়েস সদস্য মোঃ পারভেজ আক্তারসহ অন্যরা। দিবসটি উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য লিখিত দাবি সম্বলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি। এদিকে, দিবসটি উপলক্ষে সনাকের সহযোগিতায় টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত গোবরাতলা অ্যাকটিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি) এর উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের মোঃ আসজাদুর রহমান মান্নু, সনাক সদস্য গৌরী চন্দ সিতু, এসিজি’র সমন্বয়কারী মোঃ খাইরুল ইসলাম, সহ-সমন্বয়কারী মোঃ তসলিম উদ্দিন, হাই স্কুল শিক্ষক মোঃ শাহ আলম। ধারনাপত্র পাঠ করেন মোসাঃ শাপলা খাতুন। বক্তরা দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, এসিজি সদস্য, টিআইবি কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com