মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে সাব-রেজিষ্ট্রার ইউসুফের অপসারণের দাবিতে কলম বিরতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাব-রেজিষ্ট্রার ইউসুফ আলী, ভারপ্রাপ্ত অফিস সহকারী আল-মামুন ও সেলিম রেজার অনিয়ম ও অসদাচরণের প্রতিবাদে তাদের অপসারণের দাবিতে কলম বিরতি পালিত হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ দলিল লেখক সমিতির উদ্যোগে শিবগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস চত্বরে এই কলম বিরতি পালিত হয়। শিবগঞ্জ দলিল লেখক সমিতির সহ-সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক, সহ-সাধারণ সম্পাদক আফান উদ্দিন, সিনিয়র দলিল লেখক, দিলিপ আলী, রাকিমুল হক, গোলাম মোস্তাফা ও হাবিবুর রহমানসহ অন্যরা। বক্তারা বলেন- সকল দলিলে অতিরিক্ত টাকা আদায় ও কথায় কথায় শোকজ করা বন্ধ করতে হবে। এছাড়া ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে দলিল রেজিষ্ট্রি বন্ধ, সকল দলিল লেখকের সঙ্গে সৎ আচরণসহ জেলা রেজিষ্ট্রারের বেধে দেয়া নীতিমালা মানতে হবে। এসব দাবি মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com