মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

শিবগঞ্জের তর্ত্তিপুরে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার তর্ত্তিপুরে গঙ্গাশ্রম ঘাটে সোমবার(৭ ফেব্রুয়ারী) সনাতন সম্প্রদায়ের গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে চাঁপাইনবাবগঞ্জ সহ আশপাশের জেলাগুলো থেকে সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন আচার পালনের পর অনুষ্ঠিত হয় এই পূণ্যস্নানানুষ্ঠান। এখানে হিন্দু ধর্মালম্বীরা পাপমোচন ও পূর্ণ লাভের আশায় মাকরী সপ্তমী তিথিতে গঙ্গাস্নানে আসেন।তবে গত বছরের ন্যায় এবছরও পূণ্যার্থীর সংখ্যা কিছুটা কম ছিল। সনাতন ধর্মাম্বলীদের তথ্যমতে ধর্মসাধক জাহ্নুমণি এই গঙ্গা নদীতে আত্মবলীদান দিয়েছিলেন। আর সেই থেকে এখানে প্রতিবছর এই দিনে পূণ্যগঙ্গাস্নান হয়ে আসছে। দেশের বিভিন্ন এলাকার হাজরো ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা প্রতিবছর এখানে এসে স্নান করে পূণ্যার্জন করে থাকেন। এটি উত্তরবঙ্গের অন্যতম র্তীর্থস্থান হওয়ায় রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়াসহ অন্যান্য জেলা থেকে এখানে পূণ্যার্থীদের সমাগম ঘটে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। পৌরাণিক যুগ থেকে এখানে এই উৎসব চলে আসছে বলে তারা জানান।
তর্ত্তিপুর মহাশ্মশান ও গঙ্গাস্নান কমিটির সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম র্তীর্থস্থান তর্ত্তিপুর গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বীরা সকাল থেকে বিকেল পর্যন্ত স্নানকার্য সম্পন্ন করেন। এ স্নান করলে মানব জীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়। তিনি আরও বলেন, এ বছর প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছে। এদিকে উৎসবকে ঘিরে দিনব্যাপী মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্ত্তনের আয়োজন করা হয়। গঙ্গাস্নানকে ঘিরে গোটা তর্ত্তিপুর এলাকায় সনাতন সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com