মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নির্মিতব্য রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৫ বার পঠিত
বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে শুরু হয়েছে রাবার ড্যাম নির্মাণ কাজ। এরই মধ্যে নির্মাণ কাজ এগিয়ে চলেছে দ্রুততার সঙ্গে।
১৩ ফেব্রুয়ারি রোববার সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন রেহাইচরে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দু বারের সফল এমপি আবদুল ওদুদ। এ সময় আবদুল ওদুদ প্রকল্পের কাজ ঘুরে দেখেন এবং যথাসময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী আরিফ সরকার, ঠিকাদার কোম্পানির প্রজেক্ট ম্যানেজার মো. রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আবদুল নাসের পলেন, উপ-দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আজমল আহসান রিমনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ বাসীর বহুল আকাঙ্ক্ষিত মহানন্দা নদীতে নির্মাণকৃত রাবার ড্যাম প্রকল্পটির নির্মাণ কাজ আগামী ২০২৩ সালের জুনের মধ্যে সমাপ্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com