মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বিজিবি কর্তৃক কিরণগঞ্জ সীমান্তে ইয়াবা আটক প্রসংগে।

বিডি ঢাকা ডট কম নিউজঃ জুয়েল খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: ১। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ আনুমানিক ০২৩০ ঘটিকায় অত্র
ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এর নেতৃত্বে একটি বিশেষ
টহল দল কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/১-এস হতে আনুমানিক ৫০০ গজ
বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর আম বাগানে এ্যাম্বুশে অবস্থান নেয়। এ্যাম্বুশে থাকাকালীন আনুমানিক
০৩৩০ ঘটিকার সময় ০২ জন লোক ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকে। তারা টহল দলের
নিকটবর্তী হওয়া মাত্র টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া করলে তারা ০১টি বস্তা ফেলে কুয়াশা ও আম
বাগানের আড়ালে ভারতের দিকে পালিয়ে যায়। তখন টহল দল কর্তৃক উক্ত স্থান তল্লাশী করে একটি
বস্তার মধ্যে হতে ১৬,০০০ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবা এর আনুমানিক সিজার
মূল্য-৪৮,০০,০০০/- (আট চল্লিশ লক্ষ) টাকা। আটককৃত ইয়াবা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহন প্রক্রিয়াধীন।

২। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা,
পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা
যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল
ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com