বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভারতীয় জাল রুপীসহ আটক ১

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৬ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বরেন্দ্রমোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লক্ষ ভারতীয় জাল রুপীসহ এক জালনোট ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। সোমবার রাত সাড়ে ৭টার দিকে চালানো এই অভিযানে আটক হয়, জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর গ্রামের মৃত চাঁন মোহাম্মদ এর ছেলে মোঃ জসীম (২৮)। র‌্যাবের এক প্রেসনোটে সোমবার গভীর রাতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন বরেন্দ্রমোড় এলাকার ‘জননী এক্সপ্রেস’ পার্সেল সার্ভিস অফিসের পশ্চিম পার্শ্বে গেটের সামনে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন সংবাদে সোমবার রাত সাড়ে টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ১টি প্লাস্টিকের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলেই জসীম নামে একজনকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে ৩ লক্ষ ৯৫ হাজার ভারতীয় জাল রুপী, একটি মোবাইল উদ্ধার করা হয়। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com