শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সরাইলে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকির হোসেন(৩২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর (মুন্সিহাটি) গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে। সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ৩ঃ ১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ফায়জুর রহমান নেতৃত্বে সরাইল থানাধীন শাহবাজপুর মুন্সিহাটি গ্রামের মোঃ জাকির হোসেনের শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় জাকির হোসেন কে গ্রেফতার করা হয়। সরাইল থানার এসআই মোঃ ফায়জুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে জাকির হোসেন কে গ্রেফতার করেন। তিনি আরও জানান, জাকির হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ইতিপূর্বেও তাকে একাধিকবার মাদক সহ গ্রেফতার হয়েছে। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসলাম হোসেন গণমাধ্যম কে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com