মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৭ বার পঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফটো ফেসবুক থেকে সংগৃহীত

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে বালুভর্তি ট্রাকচাপায় পিষ্ঠ হয়ে রবিউল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার  রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার কামাক্ষার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নেধার গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।আহত মোটরসাইকেল চালকের নাম হৃদয়।জানা যায়, রবিউল ও হৃদয় মিলে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে বালুভর্তি একটি ট্রাক এসে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এসময় রবিউল সড়কে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com