বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে চুরির অপবাদে স্কুল ছাত্রীকে পেটানোর সেই ঘটনায় স্বামী- স্ত্রী আটক

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩১২ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বহিপাড়া মহল্লায় বিউটি খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীকে পেটানোর ঘটনায় অভিযুক্ত স্বামী -স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রহনপুর পৌরসভার বহিপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ওই এলাকার কয়েস উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪০) ও তার স্ত্রী ছবি বেগম(৩৫) কে পুলিশ আটক করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য, সেন্ডেল ও মোবাইল চুরির মিথ্যা অভিযোগে শনিবার বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের বিউটি খাতুন নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে মারধরের ঘটনা ঘটে। এতে সে অভিমানে আত্নহত্যার চেষ্টা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com