বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে গাঁজাসহ পুলিশের হাতে গ্রেপ্তার-৪

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের ইসলামপুর মহল্লার একটি দোকানে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান টি চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের ইসলামপুর বড় ইন্দারা মোড়ের আবুল কালাম আজাদের ছেলে মোবারক হোসেন (২৮), ভেলুর মোড় মসজিদপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে রাহিমুল ইসলাম পলাশ (২৮), মসজিদপাড়ার মুনসুর আলীর ছেলে রাজু আহমেদ (২৮), বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকার আবদুল মালেকের ছেলে মোয়ালেম হোসেন নিরব (২০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি অপারেশন মাহফুজুল হক চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়।

এ ঘটনায় ১৯ মার্চ শনিবার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৯ বলেও জানান ওসি মোজাফফর হোসেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com