বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াকরণ পণ্য সম্পর্কে কর্মশালা

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৮৮ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ নিরাপদ আম উৎপাদন ও এর প্রক্রিয়াকরণ পণ্য সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। সোমবার(২১ মার্চ) দুপুরে শিবগঞ্জ উপজেলা মিলনায়তনে
বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী “আম রপ্তানির জন্য কন্টাক ফার্মিং মাধ্যমে নিরাপদ আম উৎপাদন ও এর প্রক্রিয়াকরণ পণ্য সম্পর্কে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক বিএমপিএমএ মোঃ এম কোরাইশী মিলুর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক মোঃ শুকুরুদ্দীন, এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর প্রোগ্রাম সহকারী কমকর্তা লিটন চন্দ্র রায়।
প্রশিক্ষণ কর্মশালার আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার, নিরাপদ আম উৎপাদন, বিশ্ব ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ কেবিডি মোঃ জহুরুল ইসলাম (পিএইডি ফেলো)।
কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম চাষাবাদ পদ্ধতি, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গিকার ব্যাক্ত করেন উপস্থিত ৭০ জন আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com